শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

টিএসসিতে জোড়া ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে। এ সময় একজন পথচারী আহত হন বলে জানা গেছে। তবে আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হতচকিয়ে যায়। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সহযোগী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে— সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ চেক করছি।

ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ