শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে মরহুম মমতাজ-নেগারের মাগফেরাত কামনা ও প্রেসক্লাব সভাপতির ওমরাহ পালন শেষে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে মরহুম মমতাজ-নেগারের রুহের মাগফেরাত কামনা এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার পবিত্র ওমরাহ পালন শেষে নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ধাপ উদয়পুরস্থ গ্রীন মাইল এ্যাগ্রোভেট প্রা. লিমিটেড প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠু, চেয়ারম্যান, ড্রিম প্লাস ফিলিং স্টেশন, শঠিবাড়ী, রংপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল।

দোয়া পরিচালনা করেন মুফতি বেলাল হোসেন, সভাপতি, শঠিবাড়ী হাজী কল্যাণ সমিতি ও খতিব, কাচারী বাজার জামে মসজিদ।

দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও মিঠাপুকুর প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।

শেষে মরহুম মমতাজ-নেগারের আত্মার মাগফেরাত এবং ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ