শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে মামলা করায় শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন।

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে আনিসুর রহমান নামের এক ব্যাক্তির করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। সোমবার (১২ নভেম্বর) দুপুরে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন কুখ্যাত মামলাবাজ মোঃ আনিছুর রহমান মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। যেখানে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, (আরবি) প্রভাষক ও খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ নূরুল আমিন, সহকারী (ইংরেজি) শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন, (শারীরিক শিক্ষা) শিক্ষক মোঃ খাজা নূর আলম এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম করেছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে এ সময় তারা বলেন আমরা এই মামলা বাজের হাত থেকে বাঁচতে চাই।

এ সময় প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন প্রতিষ্ঠানের নামে ১১ বিঘা জমি রয়েছে যা দীর্ঘদিন থেকে আনিসুর রহমান চাষাবাদ করে আসছে কিন্তু নিয়মিত সে ওই জমির ফসলাদি প্রতিষ্ঠানে দেয় না। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কাছে উক্ত জমির ফসল চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এ সকল মানহানিকর মামলা দিয়েছে। আমরা আশা করি দ্রুতই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ