শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বিক্ষোভকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে নিজেই দগ্ধ হলেন সাবেক ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

দগ্ধ ওই নেতা শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক হিসেবে পরিচিত।

ঘটনার সময় শহিদুল ইসলামসহ অস্থিরের সমর্থকরা রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করছিলেন। টায়ারে আগুন ধরানোর সময় হঠাৎ তাঁর শরীরে আগুন ধরে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাঁর জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শহিদুল ইসলামকে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক শফিকুল হক মিলন। মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাসির হোসেন অস্থির।

তিনি বলেন, “রাজশাহী–৩ আসনে মনোনয়ন পেতে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ