শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ঘুষ নিয়ে জমির খাজনা কমিয়ে দেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঘুষ গ্রহণ করে জমির খাজনা কমিয়ে দেওয়ার অভিযোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৫ নভেম্বর (বুধবার) বেশকিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রবিবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেন ভূমি কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ০৫ অক্টোবর একটি অনলাইন পত্রিকায় “বেশি টাকা নিয়ে রশিদে কম দেখান ভূমি কর্মকর্তা” শিরোনামে প্রকাশিত সংবাদে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আলামিন তালুকদারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি মোতাবেক আল আমিন তালুকদারকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত আদেশ ০৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ থেকে কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি (খোরপোষ) ভাতা পাবেন। এই সাময়িক বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভূমি কর্মকর্তা মো. আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ