শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (৮ নভেম্বর) ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে পরে সিঙ্গাইর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ওসি তৌফিক আজম বলেন, “আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।”

সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে সিংগাইর থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ