শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

​কালীগঞ্জে নবাগত ইউএনও মো. মাসুদ রানার সাথে সাংবাদিকদের মতবিনিময়

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরেন সাংবাদিকরা। ইউএনও এসব সমস্যার নোট নেন এবং দ্রুত সমাধানে কাজ করার আশ্বাস দেন।

এসময় নবাগত ইউএনও মো. মাসুদ রানা বলেন,“এই উপজেলায় আমি নতুন যোগদান করেছি। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জনগণ যেন উপজেলায় এসে কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং কাঙ্ক্ষিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, কোষাধ্যক্ষ এম এ রনি চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে এম কায়সারুল আলম সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রনদ সীমান্ত, সাংবাদিক আল আমিন, সাকিব হাসান, আব্দুল মালেক, তৌফিক ও রুবেল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর মো. মাসুদ রানা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ