শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ডেস্ক নিউজ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ভারতে হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে যথারীতি এই পথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

শনিবার (১৫ মার্চ) হিলি কাস্টমস সিএন্ডএফ এজটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম বলেন, আজ ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন একটি পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছে। ফলে আজ শনিবার এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

তিনি বলেন, শনিবার এই বন্দর দিয়ে ভারত থেকে সকল কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার থেকে আবারও এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড় ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপার কোনো সম্পর্ক নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ