শিরোনাম
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রোকন উদ্দিন বাবুলের আহ্বানে কালীগঞ্জে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের আহ্বানে কালীগঞ্জ উপজেলার চামটারহাট ও কালভৈরব বাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

লিফলেট বিতরণকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট তুলে দেন। তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারী, মদাতী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জামাল মাস্টার,উপজেলা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান মুমিন প্রমুখ।

চামটারহাট বাজারে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়। তিনি বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।”

অন্যদিকে কালভৈরব বাজারে বক্তব্য দেন গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“রোকন উদ্দিন বাবুল ব্যতীত অন্য কেউ মনোনীত হতে পারে না। হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং লালমনিরহাট-২ আসনে বিজয় নিশ্চিত করতে হবে।”

কর্মসূচির শেষে নেতৃবৃন্দ তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ