শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রংপুরের বদরগঞ্জে প্রেমে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণ, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার (২ নভেম্বর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন জোরপূর্বক ওই শিক্ষিকাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধরও করা হয়। শিক্ষিকার চিৎকারে একপর্যায়ে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

আহত অবস্থায় ওই শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে লিয়াকত উল্লাহসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরদিন লিয়াকত উল্লাহ অসুস্থতার ভান করে উপজেলা হাসপাতালে ভর্তি হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজার রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, “এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটানো হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ