শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কাউনিয়ার হারাগাছে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার চরনাজিরদহ গ্রামে ফুলমামুদ আলী (৪৬) কীটনাশক পানের ফলে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের মৃত ইব্রাহীম আলী এর ছেলে ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলমামুদ আলী কিছুদিন যাবত মানসিক ও পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন সময় আত্মহত্যার ইঙ্গিত দিতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পরিবারের অগোচরে নিজ ঘরে কীটনাশক পান করেন। বিষক্রিয়ার যন্ত্রণায় চিৎকার করলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন, যেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহের প্রকৃত কারণ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ