শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ছেলেকে বিদেশ পাঠাতে নেয়া ঋণের চাপে মায়ের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসায থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজিমুন্নেসার মেয়ে মিম আকতার বলেন, ভাইকে বিদেশে পাঠানোর জন্য আমার মা বিভিন্ন এনজিও‌ থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নেন। পরে ঋণের টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান। ঋণের টাকা পরিশোধ করার মানসিক চাপে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার মা হতাশাগ্রস্ত হয়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন। পরে আমরা দেখতে পেয়ে ডেমরা থানাকে খবর দিলে পুলিশ আসে। পুলিশের সহযোগিতায় আমার মাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও বলেন, আমরা ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোহাম্মদ ফারুক উদ্দিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকি। আমার বাবার নাম আব্দুল মজিদ মোল্লা। আমরা চার বোন এক ভাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ