শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

এবার ১ টাকা কেজি দরে গরুর মাংস দিলেন সেই রায়হান জামিল

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সেই রায়হান জামিল এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ মাংস বিতরণ করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে গরুর মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

এ বিষয়ে রায়হান জামিল বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

এদিকে তার এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানান, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ