শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে ২ লাখ টাকা দিল ব্যাংক

ডেস্ক রিপোর্ট / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে সেই রাব্বির। তার বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত ২৩ অক্টোবর টাকা হাতে পেয়ে বিদেশ যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন সারোয়ার হোসেন রাব্বি।

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা। আবার ক্ষমাও চেয়েছেন তার ক্ষোভের প্রকাশের জন্য।

ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইলাম না হলে। ধন্যবাদ সবাইক।’

গত ১৭ অক্টোবর দুপুরে বিদেশ যাওয়ার টাকা না পেয়ে রাগে ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে গালাগাল করেছিলেন এলাকাবাসীকে। নিজের সব ক্ষোভ ঝেরেছিলেন সবার ওপর। এরপর সেই ভিডিওটি রেকর্ড করে পোস্ট করেছিলেন নিজের ফেসবুকে।

এরপর থেকেই গণমাধ্যমসহ সবার নজরে আসে সেটি। প্রথমে কেউ কেউ হাসিঠাট্টা করলেও পরবর্তীতে অনেকেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। চায়ের দোকানে আড্ডাতেও ছিল সবার মুখে মুখে।

রাব্বি বলেন, ‘আমার বিষয়ে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি।

সেখানে সব কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। তা ছাড়া গালাগাল করা ঘটনার জন্য সবার কাছেও দুঃখপ্রকাশ করছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্যে যাচ্ছি, সেটা যেন সফল হয়।’

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ