শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

রংপুরে অপহৃত আড়াই মাসের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব

ডেস্ক নিউজ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে অপহৃত আড়াই মাসের শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। এ ঘটনার মূলহোতা এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৩।

বুধবার (১২ মার্চ) রাতে রংপুর নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ দিনাজপুর কোম্পানী কমান্ডার মহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আড়াই মাস বয়সের শিশুটিকে অপহরন করে এক নারী। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়। এর পর শিশুর পিতা দিনাজপুর কোম্পানী কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ সদস্যরা ১২ মার্চ দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় গ্রেপ্তার করা হয় ঘটনার মূলহোতা সোনালী আক্তার শিরিন, স্বামী- রাজু কবিরাজ, তাদের সহযোগী লিটন মিয়া ও লাভলী বেগমকে। এসময় তাদের কাছ থেকে মোবাইলফোন নগদ টাকাও উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ