শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ: মাওলানা রফিক

ডেস্ক রিপোর্ট / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে, ‘সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।’ জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে। আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।

শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

রফিকুল ইসলাম খান বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।

জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ- ১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ