শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে, যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে, তাহলে দল হিসেবে ’৭১ সালে জামায়াতের কী ভূমিকা ছিল, তার বিচার হবে না কেন? হওয়া তো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এ কথা বলেন।

দল হিসেবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দল হিসেবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না, কোনো আইন আগে ছিল না। এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে।

মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি তো মনে করি, এখানে জামায়াতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কেউ এসে বাদী হয়ে মামলা করেন। তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা।

আপনি যদি ২০২৪-এর গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করেন। যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল, বেঁচে গেলেন; কোনো সমস্যা তো নেই। বিচারের আওতায় আনলেই যে সে অপরাধী হয়ে গেল, তা তো নয়। বিচার হোক এই দাবি আমি করি।

শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটা আপনার বিষয়ে না, আপনার দলের ব্যাপারে। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল? আপনার দলের নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে। সেই বিচার নিয়ে প্রশ্নও উঠেছে, আমি নিজেই বলেছি।

অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি এবং আমি এটাও মনে করি, বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে।

তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ’৭১-এ যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। সে গণহত্যায় কি জামায়তে ইসলামী সহায়তা করেনি, সমর্থন দেয়নি? দিয়েছে, করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে মা-বোনদের ধর্ষণ করেনি? সেটাও করেছে। সেই কাজে কি জামায়াতেরই সহযোগিতার মানসিকতা ছিল না? ছিল।

তিনি বলেন, তাহলে জামায়াতের ভূমিকাটা কী ছিল, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে— আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ