শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগের লোকজন দাড়ি-টুপি পরে জামায়াত হয়েছে: শ্রমিক দল নেতা

ডেস্ক রিপোর্ট / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর -৪ আসনে শোডাউন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিশাল মোটর শোভাযাত্রা। পরে বিকেলে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ৫ আগস্ট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাড়ি-টুপি পরে জামায়াত হয়েছে। তারা এখন জান্নাত হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

আগামী সংসদ নির্বাচনে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা সভাপতিত্বে সমাবেশের অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিয়ার রহমান, অভয়নগর উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ