শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই : শামীম সাঈদী

ডেস্ক রিপোর্ট / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, ব্যবসা-বাণিজ্য নেই, বাড়িঘর নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবই আছে। তারাই হলো ভারতীয় দালাল।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে। দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে কিন্তু বিপদ কাটেনি। আগামীতে যে ভোট যুদ্ধ হবে তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।

শামীম সাঈদী বলেন, আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসাইনের সভাপতিত্বে ও ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ