শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর কাজকর্মে কেউ যদি কষ্ট পান; কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন, তখন আমি বলেছি– শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াত কারও যদি ক্ষতি করে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই।’

জামায়াতের আমির বলেন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এ কথা বলব কীভাবে? আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলে একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না; তারপর আর বাকি থাকে কোথায়?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ