শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পীরগঞ্জে অটোভ্যান ডাকাতি: জনতার হাতে ৩ ডাকাত আটক, ২ জনের স্বীকারোক্তি; আহত চালক হাসপাতালে

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রংপুরের পীরগঞ্জে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোভ্যান ডাকাতির সময় তিনজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এ ঘটনায় আহত ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের জীবনানন্দপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যানচালক মো. রাশেদুল মিয়া (২৯) পীরগঞ্জ পৌরসভার গুলশান মোড়ে যাত্রী অপেক্ষায় থাকাকালে সাতজন যাত্রী বড়দরগাহ বাজারে যাওয়ার কথা বলে ভ্যানে ওঠেন। গন্তব্যে পৌঁছালে হঠাৎ তারা চালকের মুখ চেপে ধরে ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে চালকের বাম হাতে আঘাত করে গুরুতর জখম করে।

চালক চিৎকার শুরু করলে নিকটবর্তী পাহারাদার মো. আরিফসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে তিনজন ডাকাত— রাকিব মিয়া (২৮), রায়হান মিয়া (৩০) ও স্বপন মিয়া (৪০)—কে আটক করে গণধোলাই দেয়। এ সময় বাকি চারজন পালিয়ে যায়।

খবর পেয়ে পীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাতদের হেফাজতে নেয় এবং আহত ভ্যানচালকসহ তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরবর্তীতে চালক রাশেদুল মিয়া বাদী হয়ে মোট সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা (নং–৩১, তারিখ–২২/১০/২০২৫, ধারা–৩৯৫/৩৯৮ দণ্ডবিধি) দায়ের করেন।

পুলিশ জানায়, আটক আসামি রাকিব মিয়া ও রায়হান মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ