রংপুরের পীরগঞ্জের বড়দরগা ইউনিয়নের বড়দরগা বাজারে সাদ্দাম হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিজ দোকান থেকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার সাহাপাড়া হাজিপুর গ্রামের মধু মিয়ার (সাবেক মেম্বার) ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বড়দরগা বাজারে বিকাশ ও মোবাইল লোডের ব্যবসা করতেন।
স্থানীয় সুত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাদ্দাম টেলিকমের সামনে মোটরসাইকেল তালা দেওয়া ও দোকান ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করার পরও দোকান না খুললে স্থানীয়রা দোকানের ঝাপের ফুটো দিয়ে সাদ্দামকে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানায়, সাদ্দাম খুবই শান্ত স্বভাবের তরুণ একজন ব্যবসায়ী ছিলেন, তার ঋণ ছিল, ঋণের কারণে এমন ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।