শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রজনতার অবস্থান কর্মসূচী পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রজনতার অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে জিলা স্কুল মোড়ে রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে কর্মসূচীতে বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে মহানগর কমিটির সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরান আহমেদসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, উত্তরের ৫টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। ভারত এ নদীর উজানে বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে। এতে করে উত্তরাঞ্চল মরুময় হয়ে পড়েছে। উত্তরের প্রাণ-প্রকৃতি হুমকিতে পড়েছে। অপরদিকে বর্ষা মৌসুম আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়ায় স্বল্পকালীন বন্যায় ৫টি জেলার ঘরবাড়ি, ফসলী জমি, রাস্তাঘাট, অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতি বছর সহস্রাধিক মানুষ নিঃস্ব হচ্ছে।

এমন পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে নদী পাড়ের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলন করে আসছে। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ভোট দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানুয়ারীতে তিস্তা প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে। কিন্তু নির্বাচনী তফশীল ঘোষণা হলে এ প্রকল্প ঝুলে যাবে বলে শংঙ্কা নদী আন্দোলন কর্মীদের। তাই নির্বাচনী তফশীল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবী জানিয়েছে তারা।

সরকার অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করলে ৫ জেলার মানুষকে নিয়ে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেয়া হয় কর্মসূচী থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ