শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ায় শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগ করে বিধবা নারীকে হত্যা, র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৭৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারীর প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে ভিকটিমকে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়ার কথা ছিল। এরই জের ধরে গত ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় ধৃত আসামিসহ অপরাপর আসামিগণ সুকৌশলে ভিকটিমের শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন /ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে ভিকটিমকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮/২২১, তারিখ- ০৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই প্রেক্ষিতে গত ইং ২১/১০/২০২৫ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় হত্যা মামলার প্রধান আসামিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ০৮ নং গাড়াগ্রাম ইউপির অন্তর্গত পশ্চিম দলিরাম গ্রামস্থ জনৈক শ্রী ধীরেন্দ্রনাথ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামি শ্রী কমল চন্দ্র অধিকারী (২৮), পিতা শ্রী মনোরঞ্জন চন্দ্র অধিকারী, সাং- গংগাচড়া মনাকষা, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ