শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

এ বিষয়ে আমি কোনো কথা বলবো না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ভারতের সঙ্গে করা অন্তত ১০টি চুক্তি বাতিলের তথ্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (২০ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা শুধু বলেন, ‘আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।’

উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই এসব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করা ফটোকার্ডে লেখা ছিল, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’ সেখানে বাতিল হওয়া চুক্তিগুলোর নাম, সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরনও উল্লেখ করা হয়।

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান জিআরএসই’র সঙ্গে টাগবোট চুক্তি।

এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পকে ‘স্থগিত’, আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তিকে ‘পুনর্বিবেচনাধীন’ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তিকে ‘নবায়ন বা পুনর্বিবেচনার পর্যায়ে’ বলা হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, যা খসড়া অবস্থায় ছিল তা ‘বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে’ বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ