শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

কাউনিয়ায় হতদরিদ্র কৃষকের ফুল কপির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা! ক্ষতির মুখে অসহায় পরিবার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় এক হতদরিদ্র কৃষকের পরিশ্রমে গড়া ফুল কপির বাগান রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক আব্দুল কাদেরের জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক ফুল কপির গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় গাছগুলো দেখতে পান কৃষক। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি।

কৃষক আব্দুল কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন,

এই ফুল কপিগুলোই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি বিচার চাই।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের একজন পরিশ্রমী কৃষক। অল্প জমিতে ফসল ফলিয়ে পরিবারের ভরনপোষণ চালাতেন তিনি। কিন্তু এভাবে কপির গাছ কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন,একজন দরিদ্র কৃষকের পরিশ্রমের এমন ফসল নষ্ট করা মানবতার পরিপন্থী কাজ। অপরাধীরা যেন দ্রুত গ্রেপ্তার হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন,ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ