শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সিন্ডিকেটের কবলে মাদ্রাসা, রাতের আঁধারে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দারুল হুদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে গোপনে কমিটি গঠনের পাঁয়তারা চলছে।

মাদ্রাসার ৬১ জন অভিভাবকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় প্রশাসনের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তবে অধিকাংশ অভিভাবককে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ অক্টোবর ২০২৫, এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ অক্টোবর। কিন্তু এরই মধ্যে ১১ অক্টোবর থেকেই একদল শিক্ষক ও কুচক্রী মহল রাতের অন্ধকারে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারের ফরমে স্বাক্ষর নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী অভিভাবক মোঃ মোন্নাফ মিয়া বলেন, আমরা অভিভাবকরা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে নির্বাচনী প্রক্রিয়াকে বিকৃত করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্তপূর্বক অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ