শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

কাউনিয়ায় ‎ভর্তুকি বীজে অনিয়মের গন্ধ! সরকারি দাম ৬৯, কৃষক পেলেন ৬০টাকা : অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলায় রোপা আমন ধানের বীজ ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার এর বিরুদ্ধে।‎

জানা গেছে,কাউনিয়া উপজেলায় রোপা আমন বীজ সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি বীজের দাম ৬৯ টাকা হলেও কৃষকদের কাছ থেকে নেওয়ার কথা থাকলেও কৃষক কে দিয়েছেন ৬০ টাকা করে কিন্তু সরকারি হিসাবপত্রে দেখানো হয়েছে সম্পূর্ণ ৬৯ টাকা। ফলে প্রতি কেজিতে ৯ টাকা করে কম দিলেও বাকি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।

ভুক্তভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকারি কর্মসূচির আওতায় বীজ বিতরণ করা হয়। এই বীজ আমাদের কাছ থেকে ৩৫০ কেজি করে প্রতি কেজি ৬০ টাকা করে দেয়, পরবর্তীতে জানা যায় সরকারি নির্ধারিত মূল্য ৬৯ টাকা।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,‎“আমাদের কাছ থেকে ৬০ টাকা করে বীজ ধান নিয়েছে, কিন্তু কাগজে লিখেছে ৬৯ টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় গেল?”সরকার কৃষকের পাশে দাঁড়াতে চায়, কিন্তু কিছু কর্মকর্তা সেই সুযোগে নিজেদের পকেট ভরছে।”এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্পের টাকায় এ ধরনের অনিয়ম বন্ধ না হলে কৃষকরা বারবার ক্ষতিগ্রস্ত হবে।

‎একজন স্থানীয় সমাজকর্মী বলেন,“সরকার কৃষকদের জন্য সহায়তা দিচ্ছে, আর কৃষি কর্মকর্তা সেই টাকাই আত্মসাৎ করছে—এটা লজ্জাজনক। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান , উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বিভিন্ন ইউনিয়নের কৃষকের কাছ থেকে বীজ ধান ক্রয় করলেও তাদের কাছ থেকে কোন রশিদ বা প্রত্যয়ন পত্রের সই না নিয়ে উপজেলা টেপামধুপুর ইউনিয়নের চর এলাকার ভুয়া কৃষকের নাম তালিকা করে ৬৯ টাকা কেজি দেখিয়ে টাকা উত্তোলন করেন।

অভিযোগ রয়েছে, এসব অর্থ কোনো সরকারি রসিদ ছাড়া ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছে। ফলে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

‎স্থানীয় কৃষক ও সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলেন, সরকারের প্রতিটি কৃষি সহায়তা যেন স্বচ্ছভাবে বিতরণ হয় এবং কোনো কর্মকর্তা যেন ব্যক্তিগতভাবে সরকারি অর্থ আত্মসাৎ করতে না পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ