শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নামে কিংবা নৌকা মার্কায় কোনো রাজনীতি এ দেশে আর থাকবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

দেশের সকল রাজনৈতিক দল ‘জুলাই সনদে’র আইনগত ভিত্তি চায়। এনসিপিও ‘জুলাই সনদে’র আইনগত ভিত্তি চায়। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের ‘জুলাই সনদে’র কিছু ব্যাপারে দ্বিমত আছে। তারপরও রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ সাক্ষর করেছে। রাজনৈতিক দলগুলোর দায়সারা সাক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর হোটেল তিলোত্তমায় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন উত্তরাঞ্চলের মূখ্য এই সংগঠক।

সারজিস বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে এবং ‘জুলাই আন্দোলন’ ও গণহত্যার বিচার না করে যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একমুখী চিন্তা থেকে দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে সবার আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এতে কোনো রাজনৈতিক দল লাগবে না। যেভাবে রাজনৈতিক দল ছাড়াই শেখ হাসিনা সরকারকে ছাত্রজনতা মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে, তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারকেও রাজনৈতিক দল ছাড়াই মুখোমুখি করবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার।

তিনি আরো বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে সিরিজ আকারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অবশ্যই তা কলকাঠি নাড়া চক্রান্তের অংশ। সিরিজ আকারে গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অথচ এসব গুরুত্বপূর্ণ স্থানে ঘটার কোনো সুযোগ নেই। ফ্যাসিষ্টের অনেকেই অডিও এবং ভিডিওতে যুক্ত থেকে এসব ঘটনা ঘটানোর নির্দেশনা দিচ্ছে। যার কারণে এসব ঘটছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে শক্তভাবে তদারকি করতে হবে। কঠোরভাবে এসব দমনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। তাহলে আগামী নির্বাচনে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আস্থা পাবে। সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নামে কিংবা নৌকা মার্কায় কোনো রাজনীতি এ দেশে আর থাকবে না।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আইনজ্ঞদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন, ‘শাপলা প্রতীক’ দিতে নির্বাচন কমিশনের কোনো আইনগত বাধা নেই। তারপরও তারা শাপলা প্রতীক না দিয়ে শুধু টালবাহানা করছেন। শাপলা প্রতীকের জন্য এনসিপি অনড়। এই শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নিবে। না হলে রাজপথেই এর ফয়সালা হবে।

রাজনীতির অস্তিত্ব প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষকে মুক্তি দিতে ‘জুলাই আন্দোলনে’ সামনে থেকে নেতৃত্ব দেওয়া দল এনসিপি। তাই এ দেশের মানুষ ‘জুলাই আকাঙ্ক্ষা’ নিয়ে এনসিপিকে দেখেছে। যতদিন এই জুলাই আকাঙ্ক্ষা মানুষের মাঝে থাকবে, ততদিন এনসিপির রাজনীতি এদেশের জন্য প্রাসঙ্গিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ