লালমনিরহাটের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ত্রিদ্বীপ রায় দোলন (৩৪) নামে এক যুবককে আটক করেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত ধর্ম নারায়ণের ছেলে।
পুলিশ জানায়, তার কাছ থেকে ০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, তিনি মাদকদ্রব্যটি নিজের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন।
ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রীখাতা এলাকায় মোঃ তোফাজ্জল হোসেনের বাড়ির সামনে কাঁচা রাস্তায়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-২৫, তারিখ-১৮ অক্টোবর ২০২৫, জি.আর. নং-৩৯১ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ।