শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

‘বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ’: উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ তিন দিনের জন্য মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার।

আজ রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আগুন লাগার কারণ এবং এর সঙ্গে কারও কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে সব ধরনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চলছে। তিনি আরও নিশ্চিত করেন যে আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত কাজ শুরু করেছিলেন।

এদিকে, পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, এই আগুনের কারণে ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তবে, পরিস্থিতি মোকাবিলায় সরকার তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিয়েছে। এখন থেকে শুক্র ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে এবং পণ্য ছাড়ের সময়সীমা ৩৬ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে। সাময়িক বিকল্প হিসেবে আমদানি করা পণ্য থার্ড টার্মিনালে রাখা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ