শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রংপুরের বদরগঞ্জে পাওয়ার টিলারের চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর

ডেস্ক নিউজ / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রংপুরের বদরগঞ্জে পাওয়ারটিলারের চাপায় সিহাব বাবু নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার ধোপানীরঘাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার রাকিবুল ইসলামের পুত্র। স্থানীয়রা পাওয়ার টিলারটি ধাওয়া দিয়ে আটক করলে চালক পালিয়ে যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কাচাবাড়ী-বদরগঞ্জ সড়কে বাড়ির পাশে সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বদরগঞ্জ অভিমুখী পাওয়ার টিলারটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। পরে ধাওয়া দিয়ে স্থানীয় জনতা পাওয়ার টিলারটি আটক করলে চালক গাড়ী রেখে পালিয়ে যায়।

বদরগঞ্জ থানা ওসি একেএম আতিকুর রহমান জানান, শিশুটির পরিবার মামলা করতে রাজী না হওয়ায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ