শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কাউনিয়ায় জাকের পার্টির জনসভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় জাকের পার্টির উদ্যোগে এক জনসভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আশরাফ উজ জামান।

জাকের পার্টি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও মোয়াখের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসাইনুল আমিন রিকু,জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জাকের পার্টি পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন, জাকের পার্টি জেলা শাখার দপ্তর সম্পাদক জাকির হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, মানবতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে জাকের পার্টির আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা আরও বলেন, জাকের পার্টি জাতির কল্যাণে একটি ইতিবাচক ও সৎ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

পরে একটি গণসংযোগ ও র‍্যালি বের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ