শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

পীরগাছায় জোরকরে আলু তুলে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রংপুরের পীরগাছায় এক কৃষকের রোপনকৃত আলু জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিলে উত্তোলনকৃত আলু ফেলেই পালিয়ে যায় উত্তোলনকারীরা। এ ঘটনায় পীরগাছায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী কৃষক জালাল উদ্দিন।

অভিযোগে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ (ডারারপাড়) গ্রামের কৃষক জালাল উদ্দিনের সাথে ছেলে আব্দুল্লাহ আল সীমান্ত ও স্ত্রী রেহেনা আক্তার লিজার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিলো। তখন থেকেই জালাল উদ্দিন আলাদা বসবাস করতে থাকেন। এসব নিয়ে পিতা-পুত্রে একাধিক শালিস-বৈঠক করা হলেও কোন সমাধান হয়নি। উল্টো ছেলে ও স্ত্রী মিলে জালাল উদ্দিনকে বিভিন্ন হুমকি-ধামকি ও জীবন নাশের চেষ্টা করেন।

ঘটনার দিন গতকাল সোমবার সকালে জালাল উদ্দিন জানতে পারেন তার রোপনকৃত জমি থেকে আলু তোলা হচ্ছে। পরে তিনি আলু তোলায় বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দেন ছেলে আব্দুল্লাহ আল সীমান্ত। এ নিয়ে তিনি তাৎক্ষনিক পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আলু ফেলে পালিয়ে যান উত্তোলনকারীরা। পুলিশ আলু তোলা বাধা দিয়ে থানার আসার জন্য বলেন। ঘটনাস্থলে থাকা জালাল উদ্দিনের আব্দুল্লাহ আল সীমান্ত বলেন, জমি আমার বাবার। আমাদের কোন ভরন-পোষন দেয় না। তাই আলু তুলছি।

কৃষক জালাল উদ্দিন বলেন, তারা আমাকে বাবা বলে স্বীকার করে না। আর ছেলে এখন স্বাবালক হয়েছে। পেশি শক্তি দেখিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমাকে না বলে তারা আলু তুলে বিক্রির চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর ছেলে আমাকে আবারো হুমকি দিয়েছে। আমার দোকান ভাংচুর করে টাকা পয়সা লুট করবে।

এ বিষয়ে পীরগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ