শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আমরা কোনো সময় আ.লীগের সঙ্গে ছিলাম না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আমরা কোনো সময়ই আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিজয়নগর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে আমার দেশের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের ৯৯ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। আমিও সংসদে জুলাই মাসের শুরুতেই শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে সমর্থন করে অবস্থান নিয়েছিলাম। আমাদের দলের দুই জন এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদও হয়েছেন।

পরে সংবাদ সম্মেলন শেষে ‘আপনি বোঝাতে চাচ্ছেন, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তবে বিগত দেড় দশকে আওয়ামীলীগকে সমর্থন ও তাদের সাথে থাকা কি রাজনৈতিক ভুল ছিল?’ -এ প্রশ্ন করা হলে জবাবে জিএম কাদের বলেন, আমরা কোন সময় আওয়ামীলীগের সাথে ছিলাম না। শুধুমাত্র ২০০৮ সালে আমরা মহাজোটে অংশ নিয়েছিলাম।

এ সময় ২০১৪ সালের কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, ওই নির্বাচনে আওয়ামী লীগের অধীনে আমি যাইনি। আমার ডান পাশে যে আছে সেও যায়নি। এমনকি বাম পাশে যে আছে সেও নেয়নি (দুজনকে হাত দিয়ে দেখিয়ে দিয়ে)। আর ২০২৪ এর নির্বাচনে জোর করে নেওয়া হয়েছে।

এসময় জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে প্রহসনমূলক অংশগ্রহণ দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, আমাদের বাদ দিয়ে প্রতীকে নির্বাচন করানোর চেষ্টা চলছে -যাতে দেখানো যায়, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, অথচ বাস্তবে তা নয়। এ ধরনের কিছু করলে তা সুখকর হবে না বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বর্তমান যে নির্বাচন ব্যবস্থা সেটিকেই সমর্থন করি। পিআর চাই না।

সার্বিকভাবে তিনি দাবি করেন, জাতীয় পার্টি সবসময়ই স্বাধীন রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে এবং জনগণের স্বার্থেই তারা ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন,রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী দপ্তর সম্পাদক মাহমুদ আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ