শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

পরিবারকে ফাঁকি দিয়েছি, সন্তানকে ফাঁকি দিয়েছি, দলকে ফাঁকি দেইনি’- অশ্রুসিক্ত বিএনপি নেতা

স্থানীয় রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

পরিবারকে ফাঁকি দিয়েছি, সন্তানকে ফাঁকি দিয়েছি, দলকে ফাঁকি দেইনি বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে পড়লেন লালমনিরহাট- ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।

বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমনি মোহন খেলার মাঠে এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, “আমি জীবনের বড় একটি সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অনেক প্রতিকূলতা পেরিয়ে দলের জন্য কাজ করেছি।

এ সময় তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে বলেন, আমি আমার পরিবারকে ফাঁকি দিয়েছি, আমার সন্তানকে ফাঁকি দিয়েছি—আমার দলকে ফাঁকি দেইনি। এসময় উপস্থিত নেতাকর্মীরাও আবেগ প্রবণ হয়ে পড়েন। সবাই দাঁড়িয়ে তাকে সমর্থন জানান এবং ‘জাহাঙ্গীর ভাই এগিয়ে চল’ স্লোগান দিতে থাকেন।

জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতি ও একাধারে তিনবার চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপি থেকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ