শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

আমি নিজেই আয়নাঘরে ছিলাম, আয়নাঘর আর ফিরে আসবে না: আমির হামজা

ডেস্ক রিপোর্ট / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম, এটা কতটা কঠিন জায়গা না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, সেই জন্যই আমাদের এই পাঁচ দফা।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত ইসলামী এ মানববন্ধনের আয়োজন করে। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয় ৩১ দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এসব দাবি মেনে নিয়েছে। সরকার যদি এসব দাবি মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ও তা নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ