শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে ইটভাটা গুড়িয়ে দিতে গিয়ে ২ পুলিশ আহত

ডেস্ক নিউজ / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রংপুরের পীরগঞ্জে খালাশপীর এলাকায় নজরুল ইসলামের একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে ভাটার লোকজনের আক্রমনে ২ পুলিশ আহত হয়েছে।

আজ সোমবার বিকেলে এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ওই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়,গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম খালাশপীর এলাকায় জনৈক নজরুলের ইটভাটায় অভিযান চালান।

এ সময় ইটভাটার শ্রমিক কর্মচারিরা অভিযানকারীদের উপর হামলে পড়ে। এতে ২ পলিশ আহত হয়। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাংচুর করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

উল্লেখ্য,এর আগে উপজেলার আরও ৪ টি ইটভাাটা ভেঙ্গে দেয়া হয়েছে। অবশ্য উপজেলার ১৫ টি ইউনিয়নে এ ধরনের আরও ২৭ টি অবৈধ ইটভাটা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ