রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসী উত্তরপাড়া মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রূপসী স্পোর্টিং ক্লাব আয়োজিত রূপসী উত্তরপাড়া ওয়াটার ড্রেন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় বাঁশির শব্দে শুরু হয় ম্যাচটি, যা দেখতে মাঠে উপস্থিত হন শত শত ফুটবলপ্রেমী দর্শক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক (ইমন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহিরুল ইসলাম (জাহিন) ও মোঃ আব্দুল আলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহজালাল আলম, সভাপতি, রূপসী উচ্চ বিদ্যালয়।
খেলা চলাকালীন সময়ে মাঠজুড়ে ছিল উত্তেজনা ও প্রাণবন্ত উল্লাস। দর্শকদের করতালিতে বারবার মুখরিত হয় রূপসী উত্তরপাড়া মাঠ। আয়োজক কমিটির সদস্যরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি নাজমুল হক (ইমন) বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন উদ্যোগ তরুণদের মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। রূপসী স্পোর্টিং ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।
খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।