শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লংমার্চে পুলিশের বাধা, আসতে পারে আমরণ অনশন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছলে পুলিশ শিক্ষক–কর্মচারীদের বাধা দেয়। তার আগে বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

বিকেল চারটায় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, তারা প্রশাসনকে বিকেল চারটা পর্যন্ত প্রজ্ঞাপন জারির জন্য সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় এখন তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করবেন।

এই শিক্ষক নেতার ঘোষণার পরপরই অবস্থানরত শিক্ষক–কর্মচারীরা শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। তবে তাঁদের মিছিলি হাইকোর্ট মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়।

হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশ দুই স্তরের ব্যারিকেড স্থাপন করেছে। শিক্ষা ভবনের সামনে পুলিশের দুটি জলকামান ও দুটি সাঁজোয়াযান মোতায়েন রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল ১১ টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন আমরা শাহবাগ অবস্থান নিব। তারপরও যদি দাবি না মানে আমরা যমুনায় যাব। এরপরও যদি না মানে তাহলে আমরা আমরণ অনশনে যাব। গণমাধ্যম ও শিক্ষকদের অবস্থান কর্মসূচিকালে এমনটাই জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ