ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দেয়ার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় সংসদ সদস্যের প্রতিবাদের মুখে, ট্রাম্পকে কিছুক্ষণের জন্য নেসেটে তার বক্তৃতা থামাতে হয়েছিল।
ট্রাম্প যখন বক্তৃতা করছিলেন, সে সময় একজন বিরোধী এমকে (ইসরাইলি পার্লামেন্ট সদস্য) ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ তুলে ধরেন।