কাউনিয়ায় রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বিশ্বনাথ আদর্শ বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগে ছয়টি দোকান ঘর, একটি সমিতির কার্যালয় ও একটি ক্লাব ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের গুচ্ছগ্রাম আদর্শ বাজারে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে নাজমুল হকের গালামাল দোকানে প্রথম আগুন ধরে যায়। পরে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে মিজানুর রহমানের রাসায়নিক সারের দোকান, জামিদুলের কারেন্টের ঝালাই দোকান, একরামুল হকের বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান, আশিকুর রহমানের মালামাল রাখার গোডাউন,হালিম মিয়ার ফলের দোকান, বাজার সমিতির কার্যালয় ও ক্লাবঘর পুরে ভস্মীভূত হয়ে যায়। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনা স্থলের কাছাকাছি আসলেও রাস্তা ভাঙ্গার কারণে ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুনে পুড়ে ব্যবসায়ীদের স্বপ্ন ধুলিসসাৎ হয়ে যায়।
দোকান মালিকগণ জানান অগ্নিকাণ্ডে তাদের ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হবে।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সামছুল হক বলেন রাস্তার বিভিন্ন অংশ ভাঙ্গা থাকায় অগ্নি কান্ডের খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ী নিয়ে বিশ্বনাথ গ্রামের আদর্শ বাজারে পৌঁছাতে আমরা ব্যর্থ হয়েছি।