শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কাউনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার মামলায় আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলায় ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ মার্চ রবিবার উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ সাজু মিয়া (২০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় ১০ মার্চ রবিবার আসামী সাজু মিয়াকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বাজেমসকুর গ্রামে নিজ বাড়ির সামনে অভিযুক্তের দোকানে ভুক্তভোগী ওই শিশু চকলেট কেনার জন্য যায়। এ সময় দোকান মালিক সাজু মিয়া ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বাসায় গোয়াল ঘরে ডেকে নিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে প্যান্ট খুলে যৌন নিপীড়নসহ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ভুক্তভোগী শিশুটির চিৎকারে ভিকটিমকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নামাজে যায় সাজু মিয়া। ভুক্তভোগী শিশুটি কান্না করে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল বলেন, ঘটনার পর অভিযুক্ত আসামী সাজু মিয়া বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। আজ রবিবার সকালে অভিযুক্ত আসামী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ