শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ সহ তিন নারীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৮ টার সময় রানীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবেদ আলী(৭০) নামে বৃদ্ধার অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার দৌলত রসুলপুর গ্রামের এন্দাদুল হকের সঙ্গে প্রতিবেশী আমিনুল ইসলামের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধঁরে (রবিবার) সকালে আমিনুর ইসলামের নেতৃত্বে ৫/৬ জন,এন্দাদুল হকের বড়ভাই আবেদ আলী (৭০) এর উপর অতর্কিত হামলা চালান। এসময় আবেদ আলীকে উদ্ধার করতে গেলে জয়দুলের স্ত্রী শামসুন্নাহার ও এন্দাদুল হকের স্ত্রী সাহেবা বেগমকেও বেধড়ক পেটানো হয় ।

ভুক্তভোগী এন্দাদুল হক জানান, আমার ভাইকে একা পেয়ে আমিনুল এবং তার ভাড়াটে লোকজন কুপিয়ে আহত করেছে। ভাইকে কোপানোর কারনে মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে । তার কোমরের হাড় ভেঙে গিয়েছে। জয়দুল মিয়া বলেন, আমার ভাই আবেদ আলীকে রক্ষা করতে গিয়ে আমার স্ত্রী শামসুন্নাহার মারধরের শিকার হয়েছে । পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে এবিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলামের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ