শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও, কলেজে তালা

ডেস্ক নিউজ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় ও রানীপুকুর স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। সরকার নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য আহবান জানান শিক্ষার্থীরা। কিন্তু কলেজ সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের দাবি মুহুর্তেই আন্দোলনে রুপ নেয়। শঠিবাড়ি কলেজের শিক্ষার্থীরা ইউএনও অফিসে বিক্ষোভ করেন এবং রানীপুকুর স্কুল এ্যান্ড কলেজ ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে সরকার নির্ধারিত ফি আদায়ের দাবিতে স্মারকলিপি দেন শিক্ষাথীরা।

কয়েকজন শিক্ষার্থী জানান, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। আমরা দরিদ্র ঘরের সন্তান। টাকা দিতে না পারায়, পরিবার আমাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। আমরা অতিরিক্ত ফি দেব না। এজন্য প্রতিবাদ করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল বলেন, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করার কথা নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, শিক্ষার্থীদে দাবি প্রেক্ষিতে মাসিক বেতন কমিয়ে দেওয়া হয়েছে। সরকারী নির্ধারিত ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ