শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

মিঠাপুকুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজে আজ রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ ক্যাম্পেইনের লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের টাইফয়েড জ্বরের টিকা প্রদান করা। সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ এম.এ. হালিম লাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান শিমুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকা প্রদান করে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে প্রতিটি শিশুকে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য অভিভাবকদের উচিত সন্তানদের জন্মনিবন্ধন সনদের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করা।

কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ