শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জামায়াত সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে : এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক ও সৎ নাগরিককে একত্রিত হয়ে ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রার্থীদের বিজয়ী করতে হবে। জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশজুড়ে এমন সৎ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজাহরুল ইসলাম রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

আজহারুল ইসলাম বলেন, যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের দারিদ্র্য দ্রুততম সময়ে দূর করা সম্ভব। এজন্য সৎ ও ন্যায়ের পক্ষে অবস্থানকারী ব্যক্তিদের নির্বাচিত করা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটি শোষণমুক্ত, বঞ্চনাহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবে।

তিনি আরও বলেন, আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকার নিচে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। এ লক্ষ্য অর্জনে সকল স্তরের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ