শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

ডেস্ক রিপোর্ট / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

৪৯তম বিসিএস পরীক্ষায় আয়নাঘর ও গণ-অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়েও দুটি প্রশ্ন ছিল। এর বাইরে গণ-অভ্যুত্থান-সম্পর্কিত আরও একটি প্রশ্ন থাকলেও ১০০টি আবশ্যিক প্রশ্নের মধ্যে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন ছিল না।

সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন ছিল আবশ্যিক। অন্য ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন ছিল বিষয়ভিত্তিক।

প্রশ্ন ছিল—সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত? আরও একটি প্রশ্ন ছিল—পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

আরও একটি প্রশ্ন ছিল এ রকম—১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? আরও একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে—‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য কোনটি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ