শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই এনসিপি সরকার গঠন করবে: হাসনাত

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। ২ বছর লাগুক আর ২০ বছর- জনতাকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাবো। একদিনে কিছুই হয় না, কিন্তু একদিন ঠিকই হয়।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনাত।

এনসিপি নেতা বলেন, ‘বিগত ১৬ বছর সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে বিএনপি-জামায়াত। অথচ ৫ আগস্টের পর এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।’

প্রহসন করা হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে। কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে।’

সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মী ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদগুলোতে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফি’র বাইরে কেউ এক টাকাও ঘুষ দেবেন না।’

এর আগে সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা খানা-খন্দে ভরা সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানান হাসনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ