শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দিনাজপুরের খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

আজ রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকার টু স্টার ব্রিক্সকে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা, প্রবাসী কল্যাণ শাখা) মো. মনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু সায়েম।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা (ভাটার মালিকরা) যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ